June 15, 2026, 7:44 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

কাপাসিয়ার ভুলেশ্বর বনে শালগাছ কর্তনের খবর ভিত্তিহীন বন বিভাগের স্পষ্টীকরণ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভুলেশ্বর মৌজার সরকারি বন থেকে শালগাছ কর্তনের অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে বন বিভাগ। বিভাগীয় কর্মকর্তারা জানিয়েছেন, যে স্থান থেকে গাছগুলো কাটা হয়েছে, তা সরকারি বন নয় বরং জোতভূমি এলাকা। বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্বে একটি জরিপের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছিল, এবং আজকের (০৬ নভেম্বর ২০২৫) সর্বশেষ জরিপেও দেখা গেছে—কর্তিত গাছগুলো সরকারি বনাঞ্চলের বাইরে। বন বিভাগের এক কর্মকর্তা বলেন, মিথ্যা তথ্য বা গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা অনুচিত। সাংবাদিক ভাইদের অনুরোধ করছি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমাদের সহযোগিতা করুন। আমরা আপনাদের প্রতিপক্ষ নই, বরং একসাথে কাজ করতে চাই দেশের বনসম্পদ রক্ষায়। তিনি আরও বলেন, স্বল্পসংখ্যক জনবল নিয়ে দিনরাত পরিশ্রম করে আমরা বনজসম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছি। কিন্তু কিছু সংবাদে ‘বন কর্মকর্তাদের যোগসাজশে সরকারি গাছ কর্তন’—এই ধরনের মন্তব্য বাস্তবতা বিবর্জিত ও অপপ্রচারমূলক। বন বিভাগের পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে, গুজব না ছড়িয়ে যাচাই-বাছাই করা তথ্য প্রচার করতে, এবং পরিবেশ ও বন রক্ষায় সবাইকে সহযোগিতার হাত বাড়াতে। জনস্বার্থে বন বিভাগের আহ্বান, আসুন, ভুল তথ্য নয়  সত্য খবর প্রচার করি। বন বাঁচাই, দেশ বাঁচাই।



ফেসবুকে আমরা