August 13, 2026, 6:37 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

আদালতের রায়ে গাজীপুরে আসন কমলো, পুনবিবেচনার দাবী ডাঃ মাজহারুল আলমের

গাজীপুর প্রতিনিধি

আদালতের রায়ে গাজীপুর জেলার একটি আসন কমিয়ে পূর্বের পাঁচটি আসন বহাল রাখা হয়েছে। এতে বাতিল হয়ে গেছে নবগঠিত গাজীপুর-৬ আসন। আদালতের এই সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উপদেষ্টা ডাঃ মাজহারুল আলম। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, গাজীপুরে ৫টি আসন বহাল থাকলে এটি হবে জনসংখ্যার অনুপাতে বাংলাদেশের সবচেয়ে বড় আসন বৈষম্য। উপরন্তু, বাসন মেট্রো থানা ঐতিহাসিক, ভৌগোলিক ও মানবিক দিক থেকে গাজীপুর সদর থেকে বিচ্ছিন্ন হয়ে কালিয়াকৈরের সাথে যুক্ত হওয়ার কোনো যৌক্তিকতা নেই। তিনি আরও বলেন, আমি বঞ্চিত গাজীপুরবাসীকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছি এবং নির্বাচন কমিশনের শুনানিতেও অংশগ্রহণ করেছি। আশা করি মাননীয় সুপ্রিম কোর্ট বৈষম্যের এই বিষয়টি ও সব যৌক্তিক দিক বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশনের গেজেট বহাল রাখবেন। গাজীপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন কমানোর এই সিদ্ধান্ত আগামী নির্বাচনে গাজীপুরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।



ফেসবুকে আমরা