ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার এলাকায় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় শোভাযাত্রার নেতৃত্ব দেন গাজীপুর-০৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সদর উপজেলার আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসল্লী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা আহ্বায়ক সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলা বিএনপির সদস্য ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুল হক মুসল্লী, সদর উপজেলার আহ্বায়ক সদস্য নুরুল আমিন মাষ্টার, সদর উপজেলার আহ্বায়ক সদস্য, মোঃ আজহার ইসলাম মন্ডল,সদর উপজেলার আহ্বায়ক সদস্য নাজিম বেপারী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শোভাযাত্রা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।