( ৭ নভেম্বর ২০২৫) মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা সভায় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ সময় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্র, মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ সাবেক সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, জহিরুল ইসলাম বাসার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব মোঃ বাকীবিল্লাহ, মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা, কেন্দ্রীয় নেতা হাজী আনোয়ার হোসেন, হাজী আবু বক্কর সিদ্দিক, মোঃ শাহাদত হোসেন, আক্তার বাবু, আব্দুস সালাম ভূঁইয়া, মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন তুহিন ও তৌহিদুল ইসলাম মজুমদার শামীম, উত্তরের নেতা মালেক সুমন, মনির হোসেন, এবং মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম বুখারী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন যেদিন জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তার আদর্শে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।