April 23, 2026, 10:22 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

গাজীপুরে পেট্রল বোমাসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ তিন নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

(গাজীপুরে, বুধবার, ১২ নভেম্বর ২০২৫)গাজীপুর সদর উপজেলার ভাওয়াল ঘর ইউনিয়ন শাখার নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও দপ্তর সম্পাদককে পেট্রল বোমাসহ নাশকতা করার আগ মুহূর্তে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশের একটি টিম মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে পেট্রল বোমা, দেশীয় অস্ত্র ও নাশকতা পরিকল্পনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক তিনজন দীর্ঘদিন ধরে গোপনে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করছিল এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নাশকতার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হলেও পুলিশের দ্রুত পদক্ষেপে সম্ভাব্য বড় ধরনের নাশকতা ঠেকানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জয়দেবপুর থানা পুলিশ এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা