April 23, 2026, 10:23 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

গাজীপুরে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ( ১৩ নভেম্বর ২০২৫)নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।বুধবার (১২ নভেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের জেসন গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির অন্যতম আহ্বায়ক সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী।এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন মাষ্টার, সদর উপজেলার সাবেক দপ্তর সম্পাদক আবু সায়েম মোল্লা, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতা দেশের গণতান্ত্রিক রাজনীতিকে বিপর্যস্ত করছে। জনগণের মৌলিক অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা  চালিয়ে যাচ্ছে। বিএনপি নেতারা অবিলম্বে ছাত্রলীগের সহিংস কর্মকাণ্ড বন্ধ ও গ্রেফতারের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা