April 23, 2026, 11:41 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

গাজীপুর সদরে নৈরাজ্যের প্রতিবাদে পিরুজালী সড়কঘাটে বিএনপির অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে বিএনপির অবস্থান কর্মসূচি। গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসল্লির, ও সদস্য সচিব আবু বকর সিদ্দিকের নির্দেশে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা( ১৬ নভেম্বর  রবিবার)  পিরুজালী সড়কঘাট বাজারে একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন। পিরুজালী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান বেপারীর নেতৃত্বে অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মীরা নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন আওয়ামী লীগ ও তাদের সহযোগী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পরিকল্পিতভাবে দেশে নাশকতা ছড়াতে চায়। তারা বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনকে দমিয়ে রাখতে ধারাবাহিকভাবে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। নেতারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনকে শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়নের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ। অচিরেই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আপোষহীন ভূমিকা রাখার ঘোষণা দেন তারা। কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা