April 23, 2026, 11:42 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর সদরে বিএনপির অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজহার ইসলাম মন্ডলের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর ২০২৫, রোববার সন্ধ্যায়   ভাওয়ালগড় ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মনিপুর বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলো দেশজুড়ে ধারাবাহিকভাবে সন্ত্রাস ও নাশকতা চালিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে। তারা বলেন, আওয়ামীলীগের  মদদপুষ্ট সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে। নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা অতীতের মতো এখনও ঐক্যবদ্ধ। দমন-পীড়ন ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের  জোর দাবি জানান, অবস্থান কর্মসূচিতে ৬নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা