October 29, 2026, 2:16 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৎস্যজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমির হোসেন আমির। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা ও উত্তরের সদস্য সচিব মোঃ বাকিবিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট পেশাজীবী নেতা অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আবদুর রহিম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মোঃ শাহ আলম। এছাড়াও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সেলিম মিঞা, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, কাজী কামাল উদ্দিন আহমেদ, বাঁধন মিঞা, কেন্দ্রীয় নেতা হাজী আনোয়ার হোসেন, রনি আক্তার, ইব্রাহিম চৌধুরী, মাহবুব আলম সিকদার, ফজলে কাদের সোহেল, আব্দুস সালাম ভূঁইয়া, জামালপুর জেলা সভাপতি আব্দুল হালিম, ময়মনসিংহ উত্তর জেলা সভাপতি হযরত আহমেদ সাকিব, গাজীপুর মহানগরের আহ্বায়ক আবুল কাশেম খান এবং নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ মানিক, কেন্দ্রীয় নেতা হাজী আবু বক্কর সিদ্দিক, সুমন মুন্সি, আবু কাওসার, আকতার বাবু, মোঃ শাহাদত হোসেন, আমিরুল ইসলাম, নোমান হোসাইন, কান্তিলাল দাস, ওমর ফারুকসহ আরও অনেকে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক ওসমান গনি ও সদস্য সচিব মোহাম্মদ হানিফ, নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগর এবং গাজীপুর মহানগরের সদস্য সচিব নজরুল ইসলাম,গাজীপুর সদর উপজেলার আহ্বায়ক মোঃ মামুন অর রশিদ সহ অসংখ্য নেতৃবৃন্দ।  এই আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে নেতৃবৃন্দ দেশ পুনর্গঠনে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।



ফেসবুকে আমরা