June 15, 2026, 9:22 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজ আর নেই

হাবিবুর রহমান

চলে গেলেন সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজ। প্রবীণ এই সাংবাদিক ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মুন্সীগঞ্জের গজারিয়া থানার টেকপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শনিবার সকাল নয়টায় ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। স্ত্রী এক ছেলে, এক মেয়ে ও হাজারো শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন মৃত্যু কালে। শনিবার বাদ আছর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি ছিলেন সদালাপী ও মিশুক প্রকৃতির। গণমাধ্যম কর্মীদের সেবার মানসিকতা নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটি। সারা দেশের গণমাধ্যম কর্মীদের নিয়ে তিনি এই সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তবে তার শেষ ইচ্ছে গুলো পূরণ হয়নি। নির্যাতন নিপীড়ন ও অবহেলার বলয় থেকে মুক্ত করে সাংবাদিকদেরকে তিনি একটি সম্মানিত স্থানে দাঁড় করাতে চেয়েছিলেন। রিপোর্টার্স সোসাইটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শিহাব উদ্দিন জানালেন, সংগঠনের সদস্যদের কাছে তিনি তার স্বপ্ন ও ইচ্ছার কথা ব্যক্ত করে গেছেন। গাজীপুরের সাংবাদিক হাবিবুর রহমান জানালেন, গণমাধ্যম কর্মীদের নিয়ে অনেকে ভাবেন না,  জীবদ্দশায় মাহফুজ ভাই ভেবেছেন বারবার। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিভাবক হারালেন।



ফেসবুকে আমরা