October 29, 2026, 3:03 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

পাবনা সদরের ১৩ নং ওয়ার্ডে ধানের শীষে ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

পাবনা সদর পৌরসভার ১৩ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঘরে ঘরে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও ভোট চাওয়ার মাধ্যমে এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়। পাবনা সদর-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, গণমানুষের নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম ঘরে ঘরে পৌঁছে দেন দলীয় নেতাকর্মীরা। গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন পাবনা সদর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও ছয় বারের কাউন্সিলর আলহাজ্ব সাইফুল ইসলাম বাদশা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের সাবেক সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোসাব্বির হোসেন সঞ্জু, পাবনা সদর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ খান, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে এলাকাবাসীর সর্বাত্মক সমর্থন কামনা করেন।



ফেসবুকে আমরা