গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গাজীপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে “বীর মুক্তিযোদ্ধা সমাবেশ–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জনসণের অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিতে নানা দিকনির্দেশনামূলক আলোচনা হয়।সমাবেশের প্রধান অতিথি
ছিলেন বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির সেরা সন্তান। তাঁদের সম্মান রক্ষা ও অধিকার প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, সদস্য সচিব, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ উন্নয়নে নতুন কর্মপরিকল্পনার কথা উল্লেখ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূরুল ইসলাম, সদস্য, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ হিল সাফি, সদস্য, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, সমাবেশে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শওকত হোসেন সরকার, সভাপতি, গাজীপুর মহানগর বিএনপি এবং জনাব এম. মঞ্জুরুল করিম রনি, বিএনপি মনোনীত এমপি প্রার্থী, গাজীপুর-২ ও সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি। এছাড়া উপস্থিত ছিলেন আয়হান আল মাহমুদ রানা, সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি। সমাবেশের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এড. রফিকুল ইসলাম, আহ্বায়ক, গাজীপুর জেলা ইউনিট কমান্ড। ধন্যবাদ জ্ঞাপন করেন বীর মুক্তিযোদ্ধা এস.কে জবিউল্লাহ, সদস্য সচিব, গাজীপুর জেলা ইউনিট কমান্ড। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তিযোদ্ধা মীর মোসাদ্দেক হোসেন, আহ্বায়ক, গাজীপুর জেলা ইউনিট কমান্ড।সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে স্থায়ী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।