June 15, 2026, 10:54 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

শিরশিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম-শীর্ষক CE-SBF” প্রকল্পের আওতায় গাজীপুরে কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (০৭ নভেম্বর ২০২৫) আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি আয়োজন করে জেলা তথ্য অফিস, গাজীপুর।উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা, সুস্বাস্থ্য, সঠিক শিক্ষা এবং নিরাপদ বেড়ে ওঠা নিশ্চিত করা সময়ের দাবি। একই সঙ্গে নারীর ক্ষমতায়ন, অধিকার সচেতনতা ও সমাজে তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডায়লগে অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন বয়সী নারী ও কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন। উপস্থিত অংশগ্রহণকারীরা শিশু অধিকার, বাল্যবিবাহ রোধ, নারী নিরাপত্তা, শিক্ষা বিস্তার এবং সঠিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিষয়ে মতবিনিময় করেন। জেলা তথ্য অফিসের উদ্যোগে পরিচালিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।



ফেসবুকে আমরা