June 15, 2026, 10:54 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গাজীপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে গাজীপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. জেলা প্রশাসন, গাজীপুর-এর সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা কার্যালয়, গাজীপুর এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গাজীপুর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে দুদক সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর-এর সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর-এর ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আলম হোসেন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন।আলোচনা সভায় বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা