October 29, 2026, 3:00 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশের অভিভাবক, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ আবু তাহের মুসল্লী, আহ্বায়ক, গাজীপুর সদর উপজেলা বিএনপি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, সদস্য সচিব, গাজীপুর সদর উপজেলা বিএনপি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন (রিজভী), আহ্বায়ক সদস্য, গাজীপুর জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি আলহাজ্ব মোঃ ফজলুল হক মুসল্লী, আহ্বায়ক সদস্য, সদর উপজেলা বিএনপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল ইসলাম, আহ্বায়ক সদস্য, গাজীপুর সদর উপজেলা  বিএনপি,  মোঃ আনোয়ার হোসেন বেপারী, ভারপ্রাপ্ত সদস্য সচিব, গাজীপুর জেলা যুবদল, ইয়াসিন আকরাম পলাশ সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা যুবদল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব মোঃ নাজিম সরকার।সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ এমারত হোসেন মুসল্লী। এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ নাজিম বেপারী আহবায়ক সদস্য সদর উপজেলা বিএনপি , আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান বেপারী আহবায়ক সদস্য সদর উপজেলা বিএনপি, মোঃ মাসুদুল কবির মোনায়েম আহবায়ক সদস্য সদর উপজেলা বিএনপি , ডি এম আজহার ইসলাম আহবায়ক সদস্য সদর উপজেলা বিএনপি,  আজহার ইসলাম মন্ডল আহবায়ক সদস্য সদর উপজেলা বিএনপি,  মোঃ আল-আমিন হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজীপুর সদর উপজেলা যুবদল, মোঃ জহিরুল ইসলাম, আহ্বায়ক, পিরুজালী ইউনিয়ন যুবদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজনে: গাজীপুর সদর উপজেলা যুবদল।



ফেসবুকে আমরা