June 18, 2026, 8:15 am
শিরোনাম:
কালিয়াকৈর চন্দ্রায় পানি পান করে অসুস্থ, শতাধিক শ্রমিক হাসপাতালে মোরশেদা খাতুন দিলারার লেখা থেকে– পলাশীর রক্ত! পলাশীর আর্তনাদ! ড. মাজহারুল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হোতাপাড়ায় মাদকের বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের দাবি লোকজ আবহে খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর

বাংলাদেশ জিন্দাবাদ মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা

গাজীপুর প্রতিনিধি

জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস—১৬ই ডিসেম্বর। এই গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক দিনে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দেশবাসীর সর্বস্তরের জনগণের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সংগ্রামী সালাম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতা। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের কাছে শুধু একটি অর্জন নয়—এটি আমাদের প্রেরণা, আমাদের শপথ এবং আমাদের রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকার। আজকের এই বিজয়ের দিনে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন সম্ভব কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে। জাতীয়তাবাদী শক্তি হিসেবে আমরা একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।আসুন, বিজয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে সকল অন্যায়, বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানাই। মহান বিজয় দিবসে এই হোক আমাদের অঙ্গীকার—শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সংগ্রাম অব্যাহত থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ। বিনীত, আলহাজ্ব মোঃ আবু তাহের মুসল্লী আহ্বায়ক, গাজীপুর সদর উপজেলা বিএনপি।



ফেসবুকে আমরা