June 18, 2026, 8:14 am
শিরোনাম:
কালিয়াকৈর চন্দ্রায় পানি পান করে অসুস্থ, শতাধিক শ্রমিক হাসপাতালে মোরশেদা খাতুন দিলারার লেখা থেকে– পলাশীর রক্ত! পলাশীর আর্তনাদ! ড. মাজহারুল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হোতাপাড়ায় মাদকের বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের দাবি লোকজ আবহে খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর

বন ভবনে দুই দিনব্যাপী সরকারি ক্রয় বিধিমালা ও ই-টেন্ডারিং প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫ — বন অধিদপ্তরের আয়োজনে দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ (১৫ ডিসেম্বর) আগারগাঁও বন ভবনের ‘করবী’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে বন সংরক্ষক, সহকারী প্রধান বন সংরক্ষক, উপবন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন। প্রশিক্ষণের মূল শিরোনাম ছিল Training on Changes in Public Procurement Rules 2025 & e-PW3 STD”, যা সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এ আসা সাম্প্রতিক পরিবর্তন এবং ইলেকট্রনিক পদ্ধতিতে টেন্ডার দাখিল (e-PW3 STD) সংক্রান্ত বিষয়ে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং স্পষ্ট ধারণা প্রদানেই কেন্দ্রীভূত ছিল। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী। তাঁর বক্তব্যে তিনি প্রশিক্ষণটির গুরুত্ব তুলে ধরে বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারি কাজ দ্রুত সম্পাদনের জন্য কর্মকর্তাদের নতুন ক্রয় বিধি ও ই-টেন্ডারিং পদ্ধতি সম্পর্কে অবগত থাকা অত্যাবশ্যক।” তিনি আশা প্রকাশ করেন যে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ের কার্যক্রমে প্রতিফলিত হবে এবং বন অধিদপ্তরের ক্রয় প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।প্রশিক্ষণটি সরকারি ক্রয় প্রক্রিয়া আধুনিকায়ন ও কার্যকারিতা বৃদ্ধিতে বন কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা



ফেসবুকে আমরা