June 18, 2026, 8:13 am
শিরোনাম:
কালিয়াকৈর চন্দ্রায় পানি পান করে অসুস্থ, শতাধিক শ্রমিক হাসপাতালে মোরশেদা খাতুন দিলারার লেখা থেকে– পলাশীর রক্ত! পলাশীর আর্তনাদ! ড. মাজহারুল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হোতাপাড়ায় মাদকের বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের দাবি লোকজ আবহে খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর

গাজীপুরে দেড় মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হাফেজার

গাজীপুর প্রতিনিধি

নিখোঁজ হওয়ার দেড় মাসেও সন্ধান মিলেনি পঞ্চাশ বছর বয়সী হাফেজার। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে। থানায় জিডি করেও প্রতিকার মিলছে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের বৃদ্ধ মা ছাহেরা খাতুন ও ছোট ভাই শহিদুল ইসলামসহ স্বজনেরা গাজীপুর প্রেসক্লাবে এসে অভিযোগ করে বলেন,গত মাসের ১ নভেম্বর বিকাল ৩টার দিকে গাজীপুর মহানগরীর ৩৪ নং ওয়ার্ডের গাছা থানাধীন ছয়দানা এলাকা থেকে হাফেজা নিখোঁজ হোন। এ ঘটনায় হাফেজার ছোট ভাই শহিদুল গত ১ ডিসেম্বর গাছা থানায় সাধারণ ডায়েরি( জিডি নং ১৮) করেন। কিন্তু দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনো তার কোন সন্ধান করতে পারেনি। তারা জানান, হাফেজা বেশ কিছুদিন ধরে  মানসিকভাবে অসুস্থ। এখন তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন চরম উৎকন্ঠায় আছেন। এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, নিখোঁজ হাফেজাকে উদ্ধারে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে।



ফেসবুকে আমরা