June 18, 2026, 8:13 am
শিরোনাম:
কালিয়াকৈর চন্দ্রায় পানি পান করে অসুস্থ, শতাধিক শ্রমিক হাসপাতালে মোরশেদা খাতুন দিলারার লেখা থেকে– পলাশীর রক্ত! পলাশীর আর্তনাদ! ড. মাজহারুল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হোতাপাড়ায় মাদকের বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের দাবি লোকজ আবহে খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর

বিপ্লবী শহীদ বীর শরীফ ওসমান হাদীর স্মরণে গাজীপুরে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

গাজীপুর প্রতিনিধি

ন্যায়‎, ইনসাফ কায়েম ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী যোদ্ধা শহীদ বীর শরীফ ওসমান হাদীর স্মরণে, গাজীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গাজীপুর সদর উপজেলা জামায়াতের আমীর আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শিক্ষাবিদ ডঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা তারবিয়ত সেক্রেটারি মাওলানা মোহাম্মদুল্লাহ এবং গাজীপুর সদর উপজেলার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বারী।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর সদর উপজেলার সভাপতি মুফতি মাওলানা মাজহারুল ইসলাম আজিজী, জামায়াতে ইসলামীর ভাওয়ালগড় ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল আজিজ, সমাজকল্যাণ বিভাগের সভাপতি নজরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক সিদ্দিকুর রহমান আকন্দ, সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি মোবারক হোসেন (জয়নাল) এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন গাজীপুর সদর উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা।‎ দোয়া মাহফিলে বিপ্লবী শহীদ বীর শরীফ ওসমান হাদীর মানবতার জন্য আধিপত্যবাদ  বিরোধী আন্দোলনে তার গৌরবময় জীবনী আলোচনা করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



ফেসবুকে আমরা