June 18, 2026, 8:13 am
শিরোনাম:
কালিয়াকৈর চন্দ্রায় পানি পান করে অসুস্থ, শতাধিক শ্রমিক হাসপাতালে মোরশেদা খাতুন দিলারার লেখা থেকে– পলাশীর রক্ত! পলাশীর আর্তনাদ! ড. মাজহারুল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হোতাপাড়ায় মাদকের বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের দাবি লোকজ আবহে খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর

গাজীপুরে গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি

প্রথম আলো-ডেইলি স্টার অফিসে হামলা ও সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর প্রেসক্লাব। গতকাল ( ২১ ডিসেম্বর) রবিবার সকালে মহানগরীর রথখোলায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যমের ওপর হামলা ও সাংবাদিকদের হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, শরীফ ওসমান হাদির কফিন সামনে রেখে দেশপ্রেমের পরিচয় দেয়া যেতো। কিন্তু কেউ কেউ তা না করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছেন। এতে শরীফ ওসমান হাদি হত্যার উদ্দেশ্য বুঝা গেছে। নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই এ ঘৃণ্য হামলা তা পরিস্কার হয়েছে। নেতৃবৃন্দ, হামলায় জড়িতদের  চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান। গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক মন্ডলীর সিনিয়র সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অপর সদস্য শাহ সামছুল হক রিপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাছুম, ৭১ টিভি’র গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমদ সরকার, কালের কন্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম, প্রথম আলো’র গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, জনকণ্ঠের গাজীপুর মহানগর প্রতিনিধি মাজহারুল ইসলাম কাঞ্চন, ডেইলি স্টারের গাজীপুর প্রতিনিধি মঞ্জুরুল হক।  মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা