ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), গাজীপুর জেলা শাখার উদ্যোগে মহান জাতীয় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ড্যাবের চলমান সাংগঠনিক মাস উপলক্ষে সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে সদস্য ফর্ম জমা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় উপদেষ্টা এবং গাজীপুরের ক্লিন ইমেজ ও গণমানুষের নেতা ডা. মাজহারুল আলম উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও গাজীপুর জেলা ড্যাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডাঃ আবুল কেনান, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডাঃ খালেকুজ্জামান দিপু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মাননীয়া অধ্যক্ষ, মেডিকেল কলেজের মাননীয় পরিচালক, গাজীপুরের মাননীয় সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমানসহ জেলার অন্যান্য বিশিষ্ট ও বরেণ্য চিকিৎসকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ড্যাবের আহ্বায়ক ডাঃ আলী আকবর পলান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা ড্যাবের সদস্যসচিব ডাঃ খলিলুর রহমান। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের স্বাস্থ্যখাতে ড্যাবের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান এবং সংগঠনকে শক্তিশালী করতে সদস্য সংগ্রহ কার্যক্রমে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান