October 29, 2026, 3:48 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

তারেক রহমানের আগমন উপলক্ষে তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মোঃ ফিরোজ আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিনুল ইসলাম সোহাগ বলেন, দীর্ঘ ১৭ বছর নানা ঘাত-প্রতিঘাত অতিক্রম করে তারেক জিয়া পরিষদ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। যার আগমনের প্রতীক্ষায় আমরা এবং দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, সেই কাঙ্ক্ষিত নেতা, বাংলার নয়নের মণি, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর আমাদের মাঝে আসছেন। তার এই আগমনে যেমন আমরা আনন্দিত, তেমনি পুরো বাংলাদেশের মানুষ আনন্দিত। তিনি আরও বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর তিনশ ফিট এলাকায় তারেক জিয়া পরিষদের অন্তত দুই লক্ষ নেতাকর্মী উপস্থিত থাকবে। একই সঙ্গে তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে ডা. মোঃ ফিরোজ আল মামুন বলেন, জাতির এই ক্লান্তিলগ্নে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসছেন। তিনি বলেন, তারেক জিয়া পরিষদ দেশের সকল জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির মাধ্যমে নেতাকে বরণ করে নেবে এবং প্রমাণ করবে যে তারেক জিয়া পরিষদ হাঁটি হাঁটি পা পা করে আজ একটি শক্তিশালী বটবৃক্ষে পরিণত হয়েছে। তিনি আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমানের সকল দিকনির্দেশনা মেনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাঁর বক্তব্য শেষ করেন।প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ।



ফেসবুকে আমরা