October 29, 2026, 3:47 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

পাবনা-২ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার তিনি সুজানগর উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বেড়া ও সুজানগর উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উচ্ছ্বাস ও উৎসাহের সঙ্গে উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে বেড়া-সুজানগরের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করা হবে।বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব বলেন, “আপনার মূল্যবান ভোট দিন ধানের শীষে। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করি এবং জনগণের সরকার ফিরিয়ে আনি।



ফেসবুকে আমরা