October 29, 2026, 4:35 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

৩০০ ফিটে জনতার ঢল: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ইতিহাসের নতুন অধ্যায়

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ঢাকার ৩০০ ফিট এলাকায় জনতার অভূতপূর্ব সমাগমের মধ্য দিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করলেন তারুণ্যের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘদিন পর তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষ মিছিল ও শোভাযাত্রা নিয়ে ৩০০ ফিট এলাকায় জড়ো হতে থাকেন। দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। “তারেক রহমান ফিরে এসেছে, গণতন্ত্রের বিজয় হোক এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে জনসমুদ্র।নেতা-কর্মীরা জানান, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা বিশ্বাস করেন, তাঁর নেতৃত্বে আগামী দিনে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে। প্রত্যাবর্তন উপলক্ষে দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থানে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে। জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে—এই প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং জনগণের প্রত্যাশা ও আবেগের বহিঃপ্রকাশ। সার্বিকভাবে, ২৫ ডিসেম্বরের এই দিনটি বিএনপি ও দেশের রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে—যে দিন ঢাকার ৩০০ ফিটে রচিত হলো এক নতুন ইতিহাস।



ফেসবুকে আমরা