June 15, 2026, 10:02 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

শহীদ শরিফ উসমান হাদীর রূহের মাগফিরাত কামনায় পিরুজালী মানব কল্যাণ সংঘের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

গাজীপুর প্রতিনিধি

শহীদ শরিফ উসমান হাদী ভাইয়ের রূহের মাগফিরাত কামনায় পিরুজালী মানব কল্যাণ সংঘের উদ্যোগে পিরুজালী গহরউল্লাহ সরকার হাফিজিয়া মাদরাসা ও সেখানে অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এ মানবিক কর্মসূচিতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে শহীদ শরিফ উসমান হাদী ভাইয়ের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। উপস্থিত সবাই মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শহীদদের স্মরণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করবে। এ সময় পিরুজালী মানব কল্যাণ সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজনে আমন্ত্রিত অতিথিরা বলেন, এমন মহতী কাজে অংশগ্রহণের সুযোগ পাওয়া সত্যিই গৌরবের। এছাড়াও অনুষ্ঠানে পিরুজালী মানব কল্যাণ সংঘের নেতৃবৃন্দের নিকট PYF (পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশন)-এর পক্ষ থেকে জানানো হয় যে, মানবিক ও সমাজকল্যাণমূলক সকল কর্মকাণ্ডে উভয় সংগঠন একে অপরের পাশে থেকে কাজ করবে—ইনশাআল্লাহ।আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের দরিদ্র, অসহায় ও এতিমদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা