October 29, 2026, 4:38 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া পরিষদ গাজীপুর জেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগকে অভিনন্দন

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া পরিষদ, গাজীপুর জেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে তারেক জিয়া পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ী মহল। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শহিদুল ইসলাম মিলন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোবারক হোসেন। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে মোঃ সোহেল আরমান মন্ডলকে। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন খোরশেদ আলী।
নেতাকর্মীরা জানান, নতুন এই কমিটি তারেক রহমানের আদর্শ বাস্তবায়নে এবং দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবে। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের চলমান রাজনৈতিক আন্দোলনে গাজীপুর জেলা শাখা সক্রিয়ভাবে অংশ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। কমিটির নেতারা আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর নেতৃত্ব ও আস্থার ফলেই একটি গতিশীল ও কার্যকর কমিটি গঠন সম্ভব হয়েছে। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা



ফেসবুকে আমরা