June 15, 2026, 10:20 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গাকৃবি ভিসির গভীর শোক

হাবিবুর রহমান গাজীপুর

বাংলাদেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন  বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  আপসহীন নেত্রীর এ মহাপ্রয়ানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর মরহুমার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, “আজ আমরা এমন সংবাদে স্তব্ধ ও ব্যথিত হয়ে পড়েছি, যা দেশের গণমানুষের হৃদয়ে শূন্যতার সৃষ্টি করেছে। বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের অগ্র সৈনিক, দেশপ্রেমিক ও সময়ের একজন অদম্য নেত্রী। তাঁর নিরন্তর সংগ্রাম, ত্যাগ, নেতৃত্ব ও সাহসিকতা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অ¤øান ছাপ রেখেছে।” ভাইস-চ্যান্সেলর আরো বলেন, “বেগম খালেদা জিয়ার জীবন ছিল আদর্শ, অনুপ্রেরণা ও নৈতিকতার মূর্ত প্রতীক। তাঁর আদর্শ ও ত্যাগশীল নেতৃত্ব দেশের গণমানুষের হৃদয়ে শ্রদ্ধার সাথে চিরস্মরণীয় হয়ে থাকবে।’’ শোকবার্তা প্রেরণ শেষে মরহুমার আত্মার চির শান্তি কামনার্থে ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।



ফেসবুকে আমরা