June 15, 2026, 10:01 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আমীর হাসান রিপনের গভীর শোক

গাজীপুর প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন তৃতীয়তাবাদী যুবদলের নেতা মোঃ আমীর হাসান রিপন। ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রদত্ত এক শোকবার্তায় তিনি বলেন,। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন। এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মোঃ আমীর হাসান রিপন মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, যেন আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।উল্লেখ্য, মোঃ আমীর হাসান রিপন জাতীয়তাবাদী যুবদলের একজন সক্রিয় সংগঠক। তিনি ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক এবং গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন



ফেসবুকে আমরা