October 29, 2026, 4:35 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় গাজীপুরে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

গাজীপুর প্রতিনিধি

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় গাজীপুরে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর–৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশে এবং গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসল্লী ও সদস্য সচিব আবু বকর সিদ্দিকের পরামর্শে শুক্রবার (২ জানুয়ারি) এই কর্মসূচি পালন করা হয়। গাজীপুর জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর সিকদার ও ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হাসান রিপনের পক্ষ থেকে জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগের কথা স্মরণ করা হয়। এ সময় তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করা হয় যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বিএনপির নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ মুসল্লিরা এসব দোয়া মাহফিলে অংশ নেন। নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁর আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।



ফেসবুকে আমরা