June 15, 2026, 10:03 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত, ফল ৭ জানুয়ারির মধ্যে

হাবিবুর রহমান গাজীপুর

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কৃষি গুচ্ছের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সার্বিক তত্ত্বাবধানে আজ শনিবার (৩ জানুয়ারি) সারাদেশে একযোগে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর ২টায় পরীক্ষা শুরু হয়ে এক ঘণ্টা পর শেষ হয়। ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আগেভাগেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে। এবছর কৃষি গুচ্ছে মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেন ৮৮ হাজার ২২৭ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেন প্রায় ২৪ জন ভর্তিচ্ছু। আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ৬ হাজার ৩৩৬ জন পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৭ জানুয়ারির মধ্যে যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফলাফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইট (https://acas.edu.bd) এ পাওয়া যাবে। পরীক্ষা চলাকালীন সময় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আলহামদুলিল্লাহ্, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সম্মিলিত পরিকল্পনা, আন্তরিক সহযোগিতা ও সময়োপযোগী প্রস্তুতির মাধ্যমে দেশব্যাপী একযোগে পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, “ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গাকৃবির পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ বাস সার্ভিসের মাধ্যমে যাতায়াত সুবিধা নিশ্চিত করা হয়েছে। তথ্যসেবা ও অভ্যর্থনা কেন্দ্র, স্বাস্থ্য ও নিরাপত্তা হটলাইন, বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ছাত্র সংগঠনের স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন—এটি আমাদের জন্য গর্বের।ভাইস-চ্যান্সেলর বলেন, “ভর্তি পরীক্ষা কেবল একটি মূল্যায়ন প্রক্রিয়া নয়, এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। সেই উপলব্ধি থেকেই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ মানবিকতা, স্বচ্ছতা ও দায়িত্ববোধ নিয়ে এই আয়োজন সম্পন্ন করেছে। উল্লেখ্য, এবছর কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়,হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।



ফেসবুকে আমরা