October 29, 2026, 4:35 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে মৎস্যজীবী দলের শ্রদ্ধা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপির চেয়ারপার্সন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছেন। সোমবার (৫ জানুয়ারি) সকালে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধ ও বনানী কবরস্থানে এই শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুধু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারীসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে শহীদ জিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অবদান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামী ভূমিকার কথা স্মরণ করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।



ফেসবুকে আমরা