October 29, 2026, 4:38 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

খালেদা জিয়ার স্মরণে দোয়া ও তারেক রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে গাজীপুরে বিএনপির প্রস্তুতি সভা

গাজীপুর প্রতিনিধি

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সফল করার লক্ষ্যে গাজীপুর মহানগরের কোনাবাড়ি, কাশিমপুর ও বাসন থানা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এ দোয়া ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাঈদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কার্যনির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মনজুরুল করিম রনি।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাবেক সভাপতি রবিউল আলম রবি, প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দীন চৌধুরী মুসা, কোনাবাড়ি থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানভিরুল ইসলাম রাজীব, মিয়া মো. ফরহাদ হোসেন, কোনাবাড়ি থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবি, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেনসহ গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়



ফেসবুকে আমরা