June 15, 2026, 10:15 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুর–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী, আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনের মনোনয়ন বৈধ ঘোষণা, নির্বাচনে আর বাধা নেই

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর–৩ সংসদীয় আসনে আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার  প্রার্থী হতে আর কোনো আইনগত বাধা রইল না। এর আগে নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করেন। সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষ আপিল শুনানি শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। নির্বাচন কমিশন সূত্র জানায়, আপিল নিষ্পত্তির মাধ্যমে কমিশনের পূর্ববর্তী সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনের অংশগ্রহণে আর কোনো বাধা নেই। নোনয়ন বৈধ ঘোষণার খবরে গাজীপুর–৩ আসনে তার সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা এ সিদ্ধান্তকে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন এবং আসন্ন নির্বাচনে সক্রিয় প্রচারণায় নামার ঘোষণা দেন। এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, কমিশনের সিদ্ধান্তের পর প্রার্থিতা চূড়ান্ত হওয়ায় গাজীপুর–৩ আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমবে বলে ধারণা করা হচ্ছে।



ফেসবুকে আমরা