পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন খাতে গবেষণাকে আরও গতিশীল ও সময়োপযোগী করতে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর উপদেষ্টা কমিটির ৩৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও সভার আহ্বায়ক ড. ফারহিনা আহমেদ। সভায় উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক ও সভার সদস্য-সচিব জনাব মোহাম্মদ তারিফুল বারী (যুগ্মসচিব) সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে কার্যপত্র অনুযায়ী সভার বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। এ সময় বিএফআরআই-এর গবেষকগণ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত হয়ে নতুন গবেষণা স্টাডি উপস্থাপন করেন। সভায় সর্বমোট ২১টি নতুন গবেষণা স্টাডি উপস্থাপনের পাশাপাশি উপদেষ্টা কমিটির ৩২তম ও ৩৩তম সভার সিদ্ধান্তসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গবেষণা কার্যক্রমের মানোন্নয়ন, বনজ সম্পদ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার গুরুত্ব তুলে ধরে সভায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ অনুবিভাগ) ড. ফাহমিদা খানম মহোদয় উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন