June 15, 2026, 8:45 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে গাজীপুরে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর, ১৪ জানুয়ারি ২০২৬ শিশু-কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “শিশু কিশোর-কিশোরী, ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় (CE-SBC) একটি কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) গাজীপুর সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের হাতিয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, গাজীপুর-এর আয়োজনে অনুষ্ঠিত এই কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, নারী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ডায়ালগে শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা, শিক্ষা ও মানসিক বিকাশ, নারীর অধিকার, স্বাস্থ্য, সামাজিক সহিংসতা প্রতিরোধ এবং সচেতন নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। বক্তারা বলেন, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শিশু ও নারীদের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সামাজিক কুসংস্কার প্রতিরোধ করা সম্ভব। আলোচনায় অংশগ্রহণকারীরা মুক্ত মতবিনিময়ের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, টেকসই সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে নিয়মিত এ ধরনের কমিউনিটি ডায়ালগ অব্যাহত থাকবে। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং শিশু-কিশোর ও নারী উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন



ফেসবুকে আমরা