October 29, 2026, 4:35 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

তারেক রহমানের সঙ্গে তারেক জিয়া পরিষদের নেতৃবৃন্দের সুজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সুজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, রবিবার ১৮ জানুয়ারি। সাক্ষাৎকালে তারেক জিয়া পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আজহার ইসলাম মন্ডল, তারেক জিয়া পরিষদের গাজীপুর জেলার সভাপতি শহিদুল ইসলাম মিলন সিনিয়র সহ-সভাপতি মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল আরমান মন্ডল, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, মতবিনিময়কালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তারেক রহমান নেতৃবৃন্দের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।নেতৃবৃন্দ তারেক রহমানের দিকনির্দেশনার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তারেক জিয়া পরিষদ অতীতের মতো আগামীতেও সক্রিয় ভূমিকা পালন করবে



ফেসবুকে আমরা