October 29, 2026, 4:38 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

শহীদ জিয়ার ৯০তম জন্মদিনে ‘আগামীর বার্তা’র অপেক্ষায় তৃণমূল

গাজীপুর প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে ১৯ জানুয়ারি জাতির সামনে আবারও অনুপ্রেরণার বার্তা নিয়ে হাজির হয়েছে। এই দিনে জাতির বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম, সততা ও ত্যাগের আদর্শ আজও কোটি মানুষের হৃদয়ে অম্লান। তিনি বলেন, মহাদুর্যোগ ও সংকটকালে আল্লাহর অপার রহমতে জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়ে শহীদ জিয়া বাংলাদেশকে সঠিক দিকনির্দেশনা দিয়েছিলেন। স্বাধীনতা অর্জন ও স্বাধীনতা রক্ষায় তাঁর জীবনবাজী রেখে নেওয়া কালোত্তীর্ণ সিদ্ধান্তসমূহ আজও জাতির জন্য পথনির্দেশক হয়ে আছে। ডা. মাজহারুল আলম বলেন, ঘর বাঁধা আছে বাংলায়, স্বাধীনতার দামে দাম—রক্তরাঙা নিশানে মিশানো শহীদ জিয়ার নাম। তিনি আরও বলেন, শতধা বিভক্তির বক্রজাল ছিন্ন করে শহীদ জিয়ার অনুসারীদের আগামী দিনের রক্তিম দিগন্তরেখার দিকে অগ্রসর হতে হবে। হিংসা, বিদ্বেষ ও আত্মঘাতী দোষারোপ পরিহার করে ঐক্য, ধৈর্য ও দলীয় আনুগত্যকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে মেধাবী, দক্ষ, অভিজ্ঞ, ত্যাগী ও সৎ নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ক্লিন ইমেজধারী নেতৃত্ব ছাড়া বিএনপির কাঙ্ক্ষিত অগ্রযাত্রা সম্ভব নয়। এজন্য তৃণমূলে একটি নির্ভেজাল ছাঁকুনি প্রয়োজন, যাতে প্রয়াত ঋষিতুল্য নেতাদের শূন্যস্থান পূরণের সুযোগ সৃষ্টি হয়। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রয়াত লেঃ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক শামসুল হক চৌধুরী, খন্দকার দেলোয়ার হোসেন, ব্যারিস্টার সালাম তালুকদারসহ অসংখ্য ত্যাগী নেতাকে। একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. মঈন খানসহ বর্তমান সময়ের অনুকরণীয় নেতৃবৃন্দের ভূমিকাও তুলে ধরেন। ডা. মাজহারুল আলম বলেন, ক্ষমতার উত্তরসূরি হওয়া আর সততা-নৈতিকতার উত্তরসূরি হওয়া এক নয়। আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়ার জন্মদিনে এই বিষয়গুলো নতুন করে বিবেচনার সময় এসেছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশনায়ক তারেক রহমান শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি। তৃণমূলসহ সারা জাতি আস্থা ও বিশ্বাস নিয়ে তাঁর ‘আগামীর বার্তা’র অপেক্ষায় রয়েছে। শেষে তিনি বলেন, ইনশাল্লাহ, আগামীর বার্তা শুভ হবে—এই প্রত্যাশাই আজ জাতির



ফেসবুকে আমরা