June 15, 2026, 8:45 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

খাগড়াছড়িতে বন কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দাপ্তরিক ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে দক্ষতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ই-জিপি (e-GP), ডি-নথি ব্যবস্থাপনা, বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ ২০২৬, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন বাংলাদেশ ২০২৬সহ সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, খাগড়াছড়ি পার্বত্য জেলা; বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়; গণপূর্ত বিভাগের প্রকৌশলী মহোদয় এবং জেলা তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি অধিদপ্তরের প্রতিনিধি মহোদয়। প্রশিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে সরকারি দাপ্তরিক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার, আইনগত জ্ঞান বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা এ প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন বলে মত প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, বন সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে



ফেসবুকে আমরা