শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে (মঙ্গলবার ২০ জানুয়ারি) সাগর সৈকত কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জনাব শওকত হোসেন সরকার। আলোচনা সভায় প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলমসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশ গঠনে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ জিয়ার আদর্শই আজ বিএনপির রাজনীতির মূল প্রেরণা, যা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে উদ্বুদ্ধ করে। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর মেট্রো থানা বিএনপি। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন