গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বিএনপি নেতা ও সাবেক ৬নং ওয়ার্ডের মেম্বার হাজী মোঃ মোতালেব দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সুস্থতা কামনায় বুধবার (২১ জানুয়ারি) তাকে দেখতে যান গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুছুল্লী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ রমজান আলী মেম্বার, আহ্বায়ক সদস্য হাজী মোঃ শহিদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান, ছাত্রদল নেতা মোঃ মাজহারুল ইসলাম, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আয়নাল হক মুসল্লীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। হাজী মোতালেবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। এ সময় আলহাজ্ব আবু তাহের মুছুল্লী বলেন, “দলের দুঃসময়ে হাজী মোতালেব সবসময় ত্যাগী ভূমিকা রেখেছেন। আমরা তার পাশে আছি এবং আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় নেতাকর্মীরাও এ সময় উপস্থিত থেকে অসুস্থ নেতার জন্য দোয়া করেন।