October 29, 2026, 3:55 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

ভোট দিব ধানের শীষ, দেশ গড়বো মিলে মিশে — গাজীপুরে আলহাজ্ব ফজলুল হক মুসল্লী

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুল হক মুসল্লী বলেছেন, ভোট দিব ধানের শীষ, দেশ ঘড়বো মিলে মিশে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলনকে আরও বেগবান করতে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপির প্রধান লক্ষ্য। ধানের শীষ প্রতীক কেবল একটি দলীয় প্রতীক নয়, এটি গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের শক্তিতেই দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। আলহাজ্ব ফজলুল হক মুসল্লী আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই। জনগণের সাথে মিশে, তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নিয়েই দেশ গড়ার রাজনীতিতে বিশ্বাসী বিএনপি। এ সময় তিনি গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতা-কর্মীদের ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।



ফেসবুকে আমরা