October 29, 2026, 9:17 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

আইডিয়াল উন্মুক্ত গণিত অলিম্পিয়াড –২০২৫

নিজস্ব প্রতিবেদক

সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে আজ বেলা ২টায় আইডিয়াল উন্মুক্ত গণিত কম অলিম্পিয়াড–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় ৭০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই প্রতিষ্ঠানের  চেয়ারম্যান শিক্ষানুরাগী মোঃ হাবিবুর রহমান–এর উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আকবর খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জি. এম. শফিউর রহমান, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দ কুমার দাস, প্রধান শিক্ষক, চন্দ্রা সরকারি হাই স্কুল। বক্তারা বলেন, এ ধরনের গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের মেধা বিকাশ, বিশ্লেষণী চিন্তা ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অলিম্পিয়াড শেষে ৫৫ জন বিজয়ী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।



ফেসবুকে আমরা