October 29, 2026, 3:48 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

পরিবেশবান্ধব গাজীপুর গড়ার অঙ্গীকার: ইজাদুর রহমান মিলনের ২১ দফা ইশতেহারে ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল

গাজীপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–৩ আসনে নির্বাচনী প্রচারণা ক্রমেই গতি পাচ্ছে। এই প্রেক্ষাপটে গাজীপুর–৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি বাস্তবভিত্তিক ও মানবিক ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।ইশতেহারের চতুর্থ দফায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর। এতে শ্রমজীবী ও সাধারণ মানুষের জন্য ৫০০ শয্যার একটি আধুনিক, পরিবেশবান্ধব হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত হাসপাতালটিতে উন্নতমানের আইসিইউ সুবিধাসহ আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়, যা গাজীপুরবাসীর দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। এছাড়াও ইশতেহারে পরিকল্পিত ও টেকসই গাজীপুর গড়ে তোলার লক্ষ্যে নগর ব্যবস্থাপনার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে গাজীপুরবাসী যে দুর্ভোগের শিকার হন, তা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। এ বিষয়ে আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, গাজীপুর আমার জন্মভূমি। এখানকার মানুষের স্বাস্থ্য, পরিবেশ ও জীবনমান উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। এই ইশতেহার কোনো কাগুজে প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবায়নযোগ্য পরিকল্পনার সমষ্টি। তার এই মানবিক ও পরিবেশবান্ধব ইশতেহার গাজীপুর–৩ আসনের ভোটারদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে



ফেসবুকে আমরা