রবিবার ২৫ জানুয়ারি গাজীপুর–৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনের নির্বাচনী প্রচারণা ব্যাপকভাবে পরিচালিত হয়েছে। এদিন তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিজের নির্বাচনী বার্তা তুলে ধরেন। প্রচারণাকালে আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, গাজীপুর–৩ আসনের মানুষের দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশা বাস্তবায়নে তিনি কাজ করতে চান। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন এবং এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার শক্তি। ভোটারদের উদ্দেশে তিনি ঘোড়া প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান এবং বলেন, নির্বাচিত হলে গাজীপুর–৩ আসনকে একটি উন্নত, মানবিক ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করা হবে।প্রচারণায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রচারণা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়