October 29, 2026, 3:49 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

অসুস্থ শরীর নিয়েও মাঠে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু—গাজীপুর-৩ আসনে ধানের শীষের গণসংযোগ

গাজীপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। অসুস্থ শরীর নিয়েও তিনি মাঠে নেমে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন প্রত্যাশা করেন। প্রচারণাকালে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক সরকার গঠনের জন্য বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। তিনি আরও বলেন, “শরীর অসুস্থ হলেও জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাকে শক্তি জোগাচ্ছে। নির্বাচনী প্রচারণায় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাঁর সঙ্গে উপস্থিত থেকে প্রচারণাকে প্রাণবন্ত করে তোলেন। স্থানীয় ভোটারদের অনেকেই অসুস্থ শরীর নিয়েও প্রার্থীর মাঠে থাকার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন এবং এতে জনগণের প্রতি তাঁর দায়বদ্ধতার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন। উল্লেখ্য, গাজীপুর-৩ আসনকে ঘিরে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠে সক্রিয় থাকলেও অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর এই প্রচারণা সাধারণ মানুষের মাঝে বিশেষ আলোচনা সৃষ্টি করেছে।



ফেসবুকে আমরা