October 29, 2026, 3:55 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

ভাওয়ালগড়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা

গাজীপুর প্রতিনিধি

রবিবার ২৫ জানুয়ারি, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে মনিপুর এলাকায়,  গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ আজহার ইসলাম মন্ডলের নেতৃত্বে আয়োজিত এই প্রচারণায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা ইউনিয়নের বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাঁকে নির্বাচিত করলে গাজীপুর–৩ আসনে উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে। তারা আগামী নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। প্রচারণা কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়



ফেসবুকে আমরা