October 29, 2026, 3:47 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি তুঙ্গে: রাজবাড়ী মাঠ পরিদর্শনে ডা. মাজহারুল আলম

গাজীপুর প্রতিনিধি

আগামী ২৭ জানুয়ারি গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিতব্য বিএনপির বিশাল নির্বাচনী জনসভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি জোরদার করা হয়েছে। এই জনসভাকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে আজ রাজবাড়ী মাঠ পরিদর্শন করেন ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উপদেষ্টা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ডা. মাজহারুল আলম। পরিদর্শনকালে তিনি মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, “আগামী ২৭ তারিখের জনসভা হবে গাজীপুরবাসীর গণআকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। এ জনসভা সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাঠ পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। নেতাকর্মীদের মধ্যে জনসভা সফল করার ব্যাপারে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। উল্লেখ্য, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে চাঙাভাব সৃষ্টি হয়েছে। নেতারা আশা প্রকাশ করেন, এই জনসভা আগামী দিনের রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুকে আমরা