June 15, 2026, 7:09 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

তারেক রহমানের গাজীপুর আগমন উপলক্ষে রাজবাড়ী মাঠের জনসভায় জেলা ড্যাবের উদ্যোগে জরুরি চিকিৎসাসেবা

গাজীপুর প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের গাজীপুর আগমন উপলক্ষে বিএনপি আয়োজিত রাজবাড়ী মাঠের বিশাল জনসভায় আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই জনসভায় স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), গাজীপুর। ড্যাবের উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, ও কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা. মাজহারুল আলমের তত্বাবধানে  অভিজ্ঞ চিকিৎসকদের একটি টিম সার্বক্ষণিকভাবে চিকিৎসাসেবা প্রদান করে। জনসভায় আগত মানুষের মধ্যে হিট স্ট্রোক, রক্তচাপজনিত সমস্যা, মাথা ঘোরা, জ্বরসহ বিভিন্ন সাধারণ অসুস্থতায় তাৎক্ষণিক চিকিৎসা, প্রাথমিক সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এতে করে জনসভায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্যঝুঁকি কমে আসে এবং কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ড্যাব নেতৃবৃন্দ জানান, জনগণের পাশে দাঁড়ানো এবং যেকোনো গণতান্ত্রিক কর্মসূচিতে মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই এই জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। জেলা ড্যাবের আহ্বায়ক ডা.আলী আকবর পলানের নেতৃত্বে জনগণের চিকিৎসা সেবা প্রদান করা হয়



ফেসবুকে আমরা