October 29, 2026, 3:48 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

২১ বছর পর একই মাঠে আবার ইতিহাসের পুনর্মিলন: রাজবাড়ি মাঠে তারেক রহমান ও ডা. মাজহারুল আলম

নিজস্ব প্রতিবেদক

একই মানুষ, একই মাঠ—শুধু সময়ের ব্যবধান দীর্ঘ ২১ বছর। স্মৃতি, ইতিহাস ও আত্মার বন্ধনে আবারও মিলন ঘটে গেল,  গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাজীপুর আগমনকে কেন্দ্র করে ফিরে এসেছে অতীতের বহু স্মৃতি ও আবেগঘন অধ্যায়। ২০০৩ সালে গাজীপুরের রাজবাড়ি মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন সংগঠনের তৎকালীন গাজীপুর জেলা সভাপতি ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকা একই মাঠে, একই স্থানে—২১ বছর পর আবারও দুজনের সাক্ষাৎ ।  এ যেন সময় বদলালেও আত্মার বন্ধন অটুট। গাজীপুরের রাজবাড়ি মাঠ শুধু একটি জনসভাস্থল নয়, এটি তারেক রহমানের শৈশব-কৈশোরের স্মৃতিবাহী এক ঐতিহাসিক প্রান্তর। স্বাধীনতা যুদ্ধের আগে ১৯৬৯-৭০ সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গাজীপুর সেনানিবাসে মেজর পদে কর্মরত ছিলেন। সে সময় তিনি পরিবারসহ বসবাস করতেন বর্তমান রাজবাড়ি মাঠ সংলগ্ন এলাকায়। বাবা-মায়ের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি, খেলাধুলা ও বেড়ে ওঠার মুহূর্ত জড়িয়ে আছে এই মাঠের প্রতিটি কোণায়। জানা যায়, ২০০৩ সালে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের পর ২০০৫ সালের ২৯ ডিসেম্বর দেশব্যাপী তৃণমূল বিএনপির সাংগঠনিক সভায় অংশ নিতে সর্বশেষ গাজীপুরে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর আজ ২৭ জানুয়ারি আবারও গাজীপুরে পদার্পণ করছেন তিনি। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমান গাজীপুরে থেকেছেন। যে রাজবাড়ি মাঠে আজ তিনি জনসভা করবেন, সেখানে তার শৈশবের বহু স্মৃতি জড়িয়ে আছে। শৈশবের স্মৃতিবিজড়িত গাজীপুরে তার আগমন আমাদের জন্য গর্ব ও আনন্দের। তারেক রহমানের আগমনকে ঘিরে গাজীপুরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে ঐতিহাসিক রাজবাড়ি মাঠকে জনসভার জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং জনসভাস্থলের চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আজ রাতে রাজবাড়ি মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির  চেয়ারম্যান তারেক রহমান। তার পাশে আছেন  দীর্ঘদিনের পরীক্ষিত নেতা,  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। ইতিহাস, স্মৃতি ও রাজনীতির এক আবেগঘন অধ্যায়ের সাক্ষী হয়ে গেল আজ গাজীপুরের রাজবাড়ি মাঠ



ফেসবুকে আমরা