গাজীপুর–৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন বিএনপি ও যুবদলের উদ্যোগে (বৃহস্পতিবার ২৯ জানুয়ারি) পিরুজালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। প্রচারণাকালে সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ হাবিবুর রহমান বেপারী এবং সদর উপজেলা যুবদলের সভাপতি নাজিম সরকার সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করা হবে। নেতৃবৃন্দ আরও বলেন, গাজীপুর–৩ আসনের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় পিরুজালী ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়, যা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি।